১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৬ আসামি গ্রেফতার,৪০ মামলা

  • আপডেট: ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন,ওয়ায়ী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৬৯ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৫১ জন,উত্তরা বিভাগে ৫১ জন, গোয়েন্দা বিভাগে ১২ জন ও সিটিটিসিতে ১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬ টি মোবাইলফোন, ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১ টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৬ আসামি গ্রেফতার,৪০ মামলা

আপডেট: ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬