১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেফতার ২

  • আপডেট: ১১:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালান করা স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা আসামিরা হলেন– গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা চোরাচালানের একটি স্বর্ণের চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোগল কাবাবের সামনে চেকপোস্ট বসানো হয়।

পরে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণ বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেফতার ২

আপডেট: ১১:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬