০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল,গ্রেফতার ১৭

  • আপডেট: ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় একটি ব্যানার,একটি হাইএস মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ মেট্রোরেলের পিলার নম্বর-১৪০-এর পূর্ব পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পল্লবী থানার ওসি মো.হাসান বাসিরের নেতৃত্বে পরিচালিত অভিযান পরিচালিত হয়।

ওসি হাসান জানান,নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করছিলেন বলে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়।

এ সময় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যান বলে দাবি পুলিশের।

অভিযানে “শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে” এমন স্লোগান দেওয়া হয়।

রূপনগর থানা ছাত্রলীগ,ঢাকা মহানগর উত্তর লেখা একটি ব্যানার জব্দ করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-চ-১৯-৬৬৩৬ নম্বরের একটি সাদা রঙের ভাড়া করা হাইএস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতার হওয়া রূপনগর থানা ছাত্রলীগের সদস্য সচিব সুজনের ব্যবহৃত একটি Symphony Z28 মডেলের মোবাইল ফোন এবং নাসির নামে আরেক আসামির ব্যবহৃত একটি Vivo Y93 মডেলের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল,গ্রেফতার ১৭

আপডেট: ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬