০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে ৪১৯ জন গ্রেফতার, ৭১ মামলা

  • আপডেট: ১১:০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন,ওয়ায়ী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন,উত্তরা বিভাগে ৪৪ জন ও গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ,২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬ টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে ৪১৯ জন গ্রেফতার, ৭১ মামলা

আপডেট: ১১:০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬