০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের আহ্বান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির

  • আপডেট: ০৯:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আরআরএফ, চট্টগ্রামের রিজার্ভ অফিস, পুলিশ অফিসের বার্ষিক এবং হিসাব শাখার ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন।

সোমবার (৩ আগস্ট) আরআরএফ,চট্টগ্রামে পৌঁছালে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে তিনি বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পেশাগত সমস্যা,কর্মক্ষেত্রের প্রতিবন্ধকতা এবং কল্যাণসংক্রান্ত বিষয় শুনে সেগুলোর যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ডিআইজি।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলম। এ সময় সহকারী পুলিশ সুপার মো. আবুল কাসেম চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের আহ্বান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির

আপডেট: ০৯:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬