১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৬৬ গ্রেফতার,শীর্ষে মিরপুর বিভাগ

  • আপডেট: ১১:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৫ টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন,ওয়ায়ী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৫২ জন,গোয়েন্দা বিভাগে ১জন ও সিটিটিসিতে ১১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ টি জিপগাড়ী, ১ টি মোটর সাইকেল, ১ টি অটোরিক্সা, ১ টি পানির মিটার, ১ টি ল্যাপটপ, ২ টি সিপিইউ, ১ টি হার্ডডিস্ক, ১ টি মনিটর, ২১ টি মোবাইল ফোন, ১৩৫ টি সিমকার্ড, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১ টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, ০১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৬৬ গ্রেফতার,শীর্ষে মিরপুর বিভাগ

আপডেট: ১১:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬