তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৫৬ গ্রেফতার, সর্বোচ্চ মোহাম্মদপুরে
- আপডেট: ০৬:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২২ জন,আদাবরে ৭ জন, শেরেবাংলা নগরে ৬ জন,তেজগাঁও থানা ৪ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ১১ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.আ. রহিম শিকদার (৪৫),মো.আমির হোসেন (বয়স উল্লেখ নাই), মো. খোকন (৩৩),মো. আমির হোসেন (বয়স উল্লেখ নাই),মো. মিরাজুল ইসলাম দিপু (বয়স উল্লেখ নাই),মো.রাজু (বয়স উল্লেখ নাই),মো.হৃদয়, (বয়স উল্লেখ নাই),মো.ফাহিন (৩৮), মো.হোসেন (২৫),মুরাদ (৪৫),মোঃ).বিজয় (২৪), মো. শাহিল ওরফে সোহেল (৪১), দ্বীন মোহাম্মদ ওরফে বোমা (৪১), মো.রাকিব মিয়া (২৪),রাজীব মিয়া (২৪),মো.কাল্লু (২৭),মো.ইসলাম (২৫),মো.রায়হান (২৮),রাকিব (২০),হৃদয় (২৪),মো. রাসেল মিয়া (২৬) ও মো. কামরল হাসান (২১)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জীবন (২৬), মো. মিল্লাত হোসেন (৪৪),মো. ইমন হোসেন (২০),মো. মোবারক (৩৯),মো. সজল মিয়া (২৪),মো. সোহাগ (২৪) ও মো. সবুজ (২৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলামিন (৩৫),মোছা. মালা বেগম (৩২), মো. আরিফ (২৩),মো. সাজ্জাদ হোসেন সৌরভ (বয়স উল্লেখ নাই), মো. সোহেল (৪৪) ও সেলিনা (৩০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আব্দুস সালাম (৪০), মো. তাজুল ইসলাম (৩১),মো. আরাফাত (২৫), ও শাহাদাত হোসেন ওরফে অপূর্ব মল্লিক ওরফে অপূব (৪৬)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাপ্পি (২১),মো. ফয়সাল (২৬),মো.আবু সাইদ (২২),মো. তারেক তানভীর (২৪),মো. রাব্বি (বয়স উল্লেখ নাই) ও মো. রিয়াজ (২৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাইদুল (২৪),মো. শামীম (৩২), রঞ্জু (৩০),মো. ফরিদ হোসেন (২২), সেলিম সাত্তার ওরফে পলাশ (৪৭), মো. দুর্জয় (১৮),মো. রাহাত (১৭),বিশাল মিয়া (১৭), মো. আব্দুল বিল্লাল (৪২),মো.রেজাউল করিম (৪৪) ও মো. লিয়াকত (৪৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















