‘রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ’—চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের অনুষ্ঠানে পুলিশ সুপার
- আপডেট: ১১:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৮০৫৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও CBF Award অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, “রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো সম্ভব।”
পুলিশ সুপার বলেন, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও CBF Award-এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান এবং মানবিক সেবায় অবদান রাখা স্বেচ্ছাসেবকদের সম্মানিত করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান জানান এবং স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে তরুণ সমাজসহ সবাইকে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানটি ডা. আবু তাহের, চেয়ারম্যান, লাইফ কেয়ার হসপিটালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি আই সুজন।
অনুষ্ঠানে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় রক্তদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাঝে CBF Award প্রদান করা হয়।




















