০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সোনাইমুড়ীতে রহস্যজনক গলা কাটার ঘটনা,ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • আপডেট: ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজ বসতঘরের শয়নকক্ষে মো. সালেহ আহম্মদ (৫০) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তির হামলায় গলা কেটে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম তদারকি করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা ভূঁইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আহত সালেহ আহম্মদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

পাশাপাশি চলমান তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পুলিশ সুপার। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সোনাইমুড়ীতে রহস্যজনক গলা কাটার ঘটনা,ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

আপডেট: ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬