০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ

  • আপডেট: ০৬:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। এ বছর বোর্ডটির গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ, যা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন পাসের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ, যা গত বছরের ফলাফলে রেকর্ড করা হয়েছিল।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৯৪২ জন এবং বহিষ্কার করা হয়েছে ১৫ জন পরীক্ষার্থীকে।
এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশ এবং ছাত্রদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১৩ হাজার ৬৩৯ জনের মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ জন এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে ছাত্র ৩৬ হাজার ৮৬০ জন এবং ছাত্রী ৩৬ হাজার ২৯৭ জন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ।
মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১১ হাজার ৭৭০ জন এবং ছাত্রী ১৮ হাজার ৮২৬ জন। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১৭২ জন। এর মধ্যে ছাত্র ৭৩৭ জন এবং ছাত্রী ৪৩৫ জন। এ বিভাগে পাসের হার ৫৯ দশমিক ৫ শতাংশ।

এবার বোর্ডের ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের ইতিহাসে শূন্য পাসের হারের বিদ্যালয়ের এ সংখ্যা এবার সর্বোচ্চ। অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র ২৪টি বিদ্যালয়, যা আগের ফলাফলের তুলনায় সর্বনিম্ন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মো. জহিরুল ইসলাম প্রামাণিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরীসহ শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ২ হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৭তম এসএসসি পরীক্ষা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ

আপডেট: ০৬:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬