১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই যোদ্ধা-শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ও হোটেলে ৩৬% ছাড়

  • আপডেট: ০৮:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৮০৪২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ এবং হোটেল-মোটেলগুলোতে ৩৬ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী আফরোজা খানম বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়া ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া ‘৩৬ জুলাই’ স্মরণে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে ৩৬ শতাংশও ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইদানীং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। ১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জুলাই যোদ্ধা-শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ও হোটেলে ৩৬% ছাড়

আপডেট: ০৮:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬