চট্টগ্রামে সিএমপি’র সার্বিক নিরাপত্তায় উদযাপিত হল ৫৫ তম জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী (দ:)
- আপডেট: ০৬:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৮০১৪
মোহাম্মদ হায়দার আলী (এম.এ):
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) সার্বিক নিরাপত্তায় প্রায় অর্ধ কোটি মানুষের অংশগ্রহণে
সুষ্ঠুভাবে ও যথাযথভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত ৫৫ তম
জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:)।

রাহমাতুল্লীল আলামীন নবী হযরত মুহাম্মদ(দ:)এর আদর্শ, শান্তি, মানবতা, অহিংসার বার্তা নিয়ে এ জুলুসে অংশ নিয়েছে সারাদেশের মানুষ। এতে নেতৃত্বে ছিলেম আওলাদে রাসূল (দঃ) ও দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ ( মা:)
অদ্য ২৬ আগস্ট ২০২৬ ইং, ১২ ই রবিউল আউয়াল
রোজ বুধবার পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) সকাল ১০:০০ ঘটিকায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে বের হয়ে মুরাদপুর-০২ নং গেট- জিইসি মোড়- ওয়াসা- টাইগারপাস প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত জশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিল সমগ্র মহানগরী এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সিএমপি’র বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে তৈরি করা হয়েছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।























