০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শান্ত ও নিরাপদ সমাজ গড়তে পুলিশ- জনগণের সহযোগিতা জরুরি:পুলিশ সুপার

  • আপডেট: ০৯:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

শান্ত ও নিরাপদ সমাজ গড়তে পুলিশ- জনগণের সহযোগিতা জরুরি বলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে ২০নং আন্ডারচর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় স্থাপিত এ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। ফিতা কেটে তিনি ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের ১নং চরমটুয়া, ১৯নং পূর্ব চরমটুয়া ও ২০নং আন্ডারচর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, একটি শান্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ডারচরসহ সংশ্লিষ্ট এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে পুলিশ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে আইনানুগভাবে দায়িত্ব পালন করবে।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ক্যাম্পের মাধ্যমে তিন ইউনিয়নের জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা আরও জোরদার হবে। একইসঙ্গে ক্যাম্পে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ড. মো. নূরুল হুদা ভূঁইয়া।

এ সময় ২০নং আন্ডারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, আন্ডারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ মাঝি, সহ-সভাপতি আহাম্মেদুল্লাহ, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য মো. ইমরান হোসেন তুহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্ডারচর ইউনিয়ন সভাপতি ডা. মো. হানিফ, বাংলাবাজারের সাধারণ সম্পাদক আহাম্মেদ রাশেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শান্ত ও নিরাপদ সমাজ গড়তে পুলিশ- জনগণের সহযোগিতা জরুরি:পুলিশ সুপার

আপডেট: ০৯:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬