০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • আপডেট: ০১:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৮০৩৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (১২ অক্টোবর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

বার্তায় ইউএস-বাংলা জানায়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১/বিএস৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকতে এবং ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং, সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে রিয়াদের বর্তমান পরিস্থিতির কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ১০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা পোস্টকে জানায়, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩৪৩১ জন।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে ৫ বার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

আপডেট: ০১:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬