১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩১০

  • আপডেট: ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৮১১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩১০ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ঊনিশ লক্ষ সাইত্রিশ হাজার তিনশত ষাট মিটার অবৈধ জাল,৪ হাজার চব্বিশ কেজি মাছ, ১১০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৩২ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪ টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩১০ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ১৭ টি মৎস্য আইন,২টি বালুমহাল আইন,৬টি অপমৃত্যু,৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১টি খনিজ সম্পদ আইন,৪ টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলাসহ মোট ৩৫টি মামলা দায়ের করা হয় এবং ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩১০

আপডেট: ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫