শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র সাজেক থানা পরিদর্শন
- আপডেট: ০৮:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৮০৫২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.আহসান হাবীব পলাশ আজ সোমবার ( ২৪ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি সাজেক থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা ও উষ্ণ স্বাগত জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। পরে সাজেক থানা প্রাঙ্গণে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান এবং সাজেক থানার অফিসার ইনচার্জ কানন সরকার উপস্থিত ছিলেন।

















