১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

পল্টনে ডিটিএস ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

  • আপডেট: ০৪:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০২৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে একজন উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত পুলিশ কর্মকর্তার নাম–আফতাব উদ্দিন রিগান। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) সাইবার এন্ড স্পেশালে কর্মরত ছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামের একজন এসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করি।

জানা গেছে,আফতাব উদ্দিন রিগানের বাড়ি মৌলভীবাজারে। তিনি ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআইতে ২০১৭ সালে ট্রেনিং শেষে পুলিশে যোগদান করেন। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে সেখানে ডরমেটরিতে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্টনে ডিটিএস ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

আপডেট: ০৪:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫