০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩১

  • আপডেট: ০৩:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার (২৪ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,সাগর (২২), জাকির (৪৫), নিরজয় (১৮), উজ্জল (১৯), রোজন (৩০), রিয়াজ (২১), নিজাম মোল্লা (২৩), মাহালুম (৩৫), মিঠুন (৩৫), কাল্লু (৩০), তাল্লুকদার সেফাতুল আবেদীন (২৭), তানজিল হাসান (২৪), আলম (৩১), নাজমুন্নাহার (৪০), মানিক (৩৭), ইয়াসিন আরাফাত (২১), ইয়াসিন (২১), সানি (২০), শাহরিয়ার (২২), করিম (২৩), ফয়সাল (২২), সাকিবুল (২২), আকাশ (৩০), আব্দুল রিংকু কাজী (৪৪), জসিম (১৯), আরিয়ান মোহাম্মদ হৃদয় (২৬) ও স্বাধীন (২৭)। এদের মধ্যে দ্রুত বিচার আইন ১০ জন, মাদক মামলায় ২ জন,পরোয়ানা -৩ জন(পরোয়ানা তামিল -৭ টি), অন্যান্য আইনে ১২ জন। গ্রেফতারকালে ১০ টি সামুরাই,২০০ গ্রাম গাঁজাসহ বিক্রয় লব্ধ অর্থ ৪০,২৭০ উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. তুহিন (২৩), মো. বিজয় (২০),মো. আ. সোবহান (১৯) ও মো. মজিব (২২)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৩১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩১

আপডেট: ০৩:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬