ডেভিল হান্ট ফেইজ-২:মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৪
- আপডেট: ০৬:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৮০২৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,রাকিব (২১), রুদ্র (২২), সাগর (২০),সাখাওয়াত (২৭), শুকুর (৪৫), বাচ্চু (৩৫), জোবায়ের লিডার জুবায়ের (২৩), মুস্তাক রনি (৪০), শামীম (৩৫), রানা ওরফে বুলু (২২), আমজাদ (২২), তৌসিফ (২২), শাহীন ওরফে রাজিব (৩০), মনির (২৬),ফয়সাল (৩৫), আলমাস (২০), আসাদ (২১), জুয়েল (৩২) ও তাসলিমা (২১)। এদের মধ্যে মাদক ও দ্রুত বিচার আইন ৮ জন, মারামারি মামলায় ১ জন,পরোয়ানা -৩ জন(পরোয়ানা তামিল ১০।
এসময় তাদের কাছ থেকে ৫ টি সামুরাই,২২৪ পিস ইয়াবা ট্যাবলেট,২০০ পুরিয়া হেরোইন,১ টি চাইনিজ কুড়াল,২ টি দেশীয় তলোয়ার, ৩৯৫ গ্রাম গাঁজা, ১ টি স্মার্ট মোবাইল ফোনসহ নগদ অর্থ ৫৬,৫৫০/ উদ্ধার করা হয়।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. ওবাইদুর (২০), মো. সাইদুর (২৬), মো. শাহিদুল ইসলাম (৫২), মো. আসাদ (৫০) ও মো. ইমন (১৯)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

















