১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ সুপারের

  • আপডেট: ০৭:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৩৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, মিঠামইন, কিশোরগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনকালে করণীয় ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাসহ ভোট গ্রহণকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ সুপারের

আপডেট: ০৭:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬