০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে কোস্ট গার্ড–পুলিশের অভিযানে ৪ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও ভেজাল পণ্য জব্দ

  • আপডেট: ১০:২০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মজুত করা প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জ এলাকার একটি গোডাউনে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে গোডাউনটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কাচের বোতল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বস্তা, ভেজাল অলিভ অয়েল, অলিভ অয়েল তৈরির বিভিন্ন উপকরণ এবং বোতলের লেবেলিং সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “চোরাচালান ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন,চোরাচালান রোধে এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে কোস্ট গার্ড–পুলিশের অভিযানে ৪ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও ভেজাল পণ্য জব্দ

আপডেট: ১০:২০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬