উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- আপডেট: ০৯:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. বদিউজ্জামান ওরফে কাজীম উদ্দিন (৩০), মো. তানজিল (১৯), মনিরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর কবির সাদী (৪১), মো. ইকবাল হোসেন পাটোয়ারী (৪৩), মো. সুমন ইসলাম ওরফে রোবেল (২৬), মো. মোস্তাকিন (২৫), পোটলা বাবু (২৫), মো. শাওন (১৯), মো. বাহার (২৫), মো. সজীব (২০), মো. আরিফ (২০), মো. সাইদুল (২০)।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










