তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৬৩
- আপডেট: ০৩:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ। অভিযানে, মোহাম্মদপুরে ২১, আদাবরে ৬, শেরেবাংলা নগরে ১১, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৫, তেজগাঁও থানা ৬ জন ও হাতিরঝিল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- আবু জাফর (৪৬),ফরুক (৪০), সোহেল (২৫), ফজলে রাব্বি ওরফে টেপা রাব্বি (২৬),শিশির (২৯), শাহজাদা (৩২), পলাশ (২৮), সোনিয়া (৩২), আসলাম (৪০), হেলাল (৩২),সজীব (২০), কাল্লু (৩০), আদনান সাদিক (২৫), লিখন (২৩), হৃদয় (২১), মারুফ (১৯),
বাবুল (৩০), রেজাউল (৩২), রাকিব (৩৫),সাব্বির (৩৬) ও রাব্বি (১৮)। এদের মধ্যে মাদক মামলায় ৪ জন, অন্যান্য ১ জন,পরোয়ানা -৩ জন (পরোয়ানা তামিল -৬ টি ),
অন্যান্য আইনে ১৩ জন।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে,২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি স্মার্ট মোবাইল ফোন, ১,৫০,৫০০/-৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরিফুল ইসলাম (২৭), মো. রাসেল (৩৮), মো. নুর আলম (৪০), মো. সুমন (৪০), মো. সুমন (৩৭) ও মো. লোকমান (২৭)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- বাবু(২৬), রিমা বেগম (৪১), সোহেল মিয়া(২৪), আক্তার(২৮) মাফুজ(২০),শুভ(১৮), বাবু মিয়া(২৮),ইয়াছিন পারভেজ(২৬), হানিফ মিয়া (২০),মো. রাসেল (১৯),মো. খোকন (২১),জহিরুল ইসলাম (২৬), মো. সালাম (৩৭),মো. জয় (১৯) ও সাকিব (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো. সোহাগ (৩০),মোশারফ হোসেন (৩৫), মো. হাবিবুর রহমান (৩৪),সুমন (৩৩), মো. আরমান বেপারী (৩৩) ও মো. সেলিম হোসেন (৪০)।
হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও -৪ জনকে গ্রেফতার করা হয়।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- পাভেল মিয়া (২৫),মো. স্বপন (২০),মো. রবিউল (২০),মো. আজিজুল ইসলাম (২২),সাব্বির (২৩),মো.ফাহিম (২৫),দিলবার (৩৭),মো. মিরাজ হোসেন (১৮),ওহিদুল (৩৮),সুমন (২৫) ও ) ও আজিজুল হক ( ৩২)
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















