১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীর বাবুবাজারে নকল ঔষধ বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট: ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত দেশী,বিদেশী,নকল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ২ জনকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী তরিকুল ইসলামকে ৩ লাখ টাকা এবং নাসির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এ জরিমানা করেন।

মো. আনোয়ার হোসেন বলেন, অভিযানে ৪টি গোডাউন ও দোকানে আনুমানিক ১০ লাখ টাকার অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ জব্দ করে বিধিমোতাবেক ধ্বংস করা হয়।

তিনি বলেন, র‌্যাবের এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীর বাবুবাজারে নকল ঔষধ বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট: ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬