০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানো ছাড়া উপায় থাকে না: ডিএমপি কমিশনার

  • আপডেট: ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানীর শ্যামলীতে তেজগাঁও ডিসি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের বার্তা খুব পরিষ্কার; চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী ও যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় ন্যূনতম বল প্রয়োগের চেষ্টা করি। কিন্তু পুলিশ আক্রান্ত হলে এবং অস্ত্রের ব্যবহার হলে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না।

মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে মাদক ও অপরাধের একটি চক্র সক্রিয় রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুর, আদাবর, মিরপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেফতার করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও বড় পরিসরে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়ে কমিশনার জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছিনতাইকারী ছিল মোট ছয়জন। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পলাতক দুইজনকে গ্রেফতার করতে পারলে অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

কমিশনার আরও বলেন, আজ পুলিশের উপরে ছিনতাইকারীরা আক্রমণ চালালে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের সবার বিরুদ্ধে সাত থেকে দশটি মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানো ছাড়া উপায় থাকে না: ডিএমপি কমিশনার

আপডেট: ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬