০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সততা-নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান, ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের পুলিশ সুপার

  • আপডেট: ০৭:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবসেবার চেতনা অটুট রাখার আহ্বান জানিয়েছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্ব ও প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠ সংযুক্তি কার্যক্রমসহ প্রশিক্ষণকালীন বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার নোয়াখালী জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।

মতবিনিময়কালে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। এ সময় তিনি বলেন, মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য।

সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রীতি উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নুরুল হুদা ভূঁইয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সততা-নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান, ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের পুলিশ সুপার

আপডেট: ০৭:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬