শিরোনাম:
হাটহাজারীতে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষন ও মতবিনিময় সভা
- আপডেট: ০৬:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০৪৯
হাটহাজারী(চট্টগ্রাম) সংবাদদাতা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনব্যাপী প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের নির্বাচন পরিচালনার প্রশিক্ষন ২৪ জানুয়ারী( শনিবার) অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের অধীন হাটহাজারী উপজেলা নির্বাচন অফিস দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে পার্বতী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মতবিনিময় সভা আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন, উপজেলা কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড আরমান শাহেদ। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন বলেন,এবারের গণভোটের মাধ্যমে জনগন আগামী একশত বছরের রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত দেবেন।























