০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান:পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

  • আপডেট: ০৩:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস,কটিয়াদী,কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।

কর্মশালায় পুলিশ সুপার নির্বাচনকে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোট গ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান,ভোট গ্রহণ পদ্ধতি,দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান:পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

আপডেট: ০৩:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬