ডেভিল হান্ট ফেইজ-২:২৪ ঘণ্টায় নয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ১১
- আপডেট: ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ১১ (এগার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে লালবাগ থানা একজন, ডেমরা থানা দুইজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা দুইজন, বাড্ডা থানা একজন, পল্টন থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা একজন ও কদমতলী থানা একজনকে গ্রেফতার করেছে।
শনিবার (৩১জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ৯ টি থানা পুলিশ।
তিনি বলেন, শুক্রবার (৩০ জানুয়ারি) লালবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মো. আরিফ (২৬)’কে গ্রেফতার করেছে। ডেমরা থানা পুলিশ মো. মনির হোসেন (৫২) ও মো. ইমন আলী (৩০)’কে গ্রেফতার করে, মোহাম্মদপুর থানা পুলিশ মো. মারুফ (২০)’কে গ্রেফতার করে, খিলগাঁও থানা পুলিশ মো. লোকমান হেকিম (২৫) ও মো. রুবেল (২৬)’কে, বাড্ডা থানা পুলিশ বাবুল হোসেন (৪২)’কে, পল্টন থানা পুলিশ বাবলু মিয়া (৫১)’কে ‘কে গ্রেফতার করেছে।
তিনি বলেন, চকবাজার থানা পুলিশ মো. সাজ্জাত (২৩)’কে, যাত্রবাড়ী থানা পুলিশ মো. সাইমন ওরফে সাইমুন মিয়া (১৯)’কে এবং কদমতলী থানা পুলিশ মো. আনিসুর রহমান রনি (৪৮)’কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

















