একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্কুলের ছাত্র/ ছাত্রীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
- আপডেট: ০৬:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১৭
খলিলুর রহমান:
চট্রগ্রাম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
আজ শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি: সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন, চাঁন্দার পাড়া মোর মেইন রোডে, আনন্দ বাজার সংলগ্ন, চট্টগ্রাম মডেল স্কুল, ৭৫তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। স্কুলের ছাত্র/ ছাত্রীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা।
স্কুলের প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বিশেষ কারণ বসত অনুপস্হিত থাকায় উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মোছা: ইয়াছমিন ইসলাম’র সভানেত্রীত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, ক্রাইম পেট্রোল বিডির চট্টগ্রাম প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম, দৈনিক অপরাধ অনুসন্ধানের প্রতিনিধি মোঃ নুর নবী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, অত্র স্কুলের শিক্ষক মো. ইলিয়াস,মেহেদী হাসান,সুপন দেবনাথ, শিক্ষিকা, মোছা:ইয়াছমিন ইসলাম, রুমানা পারভীন,কণিকা দাশ,লাকি দাশ, মোমিনা ও সানজিদা শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সকল ছাত্র ছাত্রীর অভিভাবক গন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছাত্র ছাত্রীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতার প্রশংসা এবং স্কুলে ভবিষ্যতে যাতে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারে এই আশা কামনা করেন।
অতপর সভার সভানেত্রী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।






















