০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ সাংবাদিক ক্লাব(বিজেসি’র) পক্ষে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৫৯

চট্রগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রাম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি: চট্রগ্রাম ও রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষ দক্ষিন হালিশহর উচ্চুবিদ্যালয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
অজানা কোন কারণে শহীদ মিনারে মানুষের উপস্থিত কিছুটা কম ছিল। প্রতি বছর একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: খলিলুর রহমান’র তরফ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব।

গতবছরের মত এবারও উল্লেখিত সংস্হার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মোসলেহ উদ্দিন বাহার, বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র যুগ্ন মহাসচিব মো: আমিনুল ইসলাম,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক ও ক্লাব’র অর্থ সচিব মো: হায়দার আলী, ক্লাব’র নির্বাহী সদস্য মো: ওমর ফারুক, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চট্রগ্রাম প্রতিনিধি মো: রুবেল হোসেন, ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার সিনিয়র রিপোর্টার,মো: আসাদুল ইসলাম আসাদ, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ফটো সাংবাদিক মো: নুর নবীসহ সংস্হার নেতৃত্ববৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাংলাদেশ সাংবাদিক ক্লাব(বিজেসি’র) পক্ষে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

আপডেট: ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬