০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আইজিপি বাহারুলের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

  • আপডেট: ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮১৪৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাহারুল আলমের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্লান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাহারুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আজ বিকালে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেয় সরকার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন তখনকার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পেয়েছিলেন মো. ময়নুল ইসলাম।

এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে বাহারুল আলমকে পুলিশ প্রধানের দায়িত্বে আনা হয়। এর প্রায় এক বছরের মাথায় গেল ডিসেম্বরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নাম আসায় সমালোচনার মুখে পড়েন বাহারুল। তার পদত্যাগের দাবিতে কয়েক দিন আন্দোলনও চলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আইজিপি বাহারুলের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আপডেট: ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬