নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের পছন্দের শীর্ষে রকি
- আপডেট: ০৫:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৮০৭৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলা ছাত্রদলের সম্ভাব্য নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে ছাত্রনেতা আনোয়ার হোসেন রকির নাম। দীর্ঘদিন ধরে জেলার রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা,সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তাকে জেলা ছাত্রদলের সভাপতি পদে দেখতে চান তৃণমূলের অনেক নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলা ছাত্রদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের পর সংগঠনের নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হলে সভাপতি পদকে ঘিরে আলোচনায় জোরালোভাবে উঠে আসে আনোয়ার হোসেন রকির নাম।
দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রকি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, তার নেতৃত্বে শহর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ছিল সুসংগঠিত ও সক্রিয়। মাঠের রাজনীতিতে দৃঢ় অবস্থান, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানান নেতাকর্মীরা। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও গণআন্দোলনে তাকে সম্মুখ সারিতে দেখা গেছে। তৃণমূল ছাত্রনেতাদের মতে, জুলাইয়ের গণআন্দোলনেও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিমত, দীর্ঘদিনের ত্যাগ, অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে আনোয়ার হোসেন রকিকে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
তবে জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষণার ওপরই নির্ভর করছে। সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে আনোয়ার হোসেন রকি বলেন, “দীর্ঘ ১৯ বছরের বেশি সময় ধরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সক্রিয় থেকে দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। সংগঠনের স্বার্থে জেল-জুলুম, নির্যাতনসহ নানা ত্যাগ স্বীকার করেছি। সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকার অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে আমি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদের দাবিদার।

















