১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে হামলা, বৃদ্ধাসহ আহত ৩

  • আপডেট: ০৮:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহাজাতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মো. আবদুল হাই (৭৫), তাঁর ছেলে মো. শিপন (২৭) ও মো. সুমন (২৩)। আহতদের মধ্যে মো. আবদুল হাই বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবদুল হাই জানান, প্রায় এক বছর আগে তিনি ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন।

এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লিটন চৌধুরীকে জমির স্বপক্ষে কাগজপত্র দেখাতে বলা হলেও তিনি তা উপস্থাপন করতে পারেননি। পরে তাকে দুই মাস সময় দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এর মধ্যে তিনি ক্ষুব্ধ হয়ে জমিতে কাজ করতে হলে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, নির্ধারিত সময় পার হওয়ার পর মঙ্গলবার সকালে তিনি জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দাম’সহ ৮-১০ জনের একটি দল হামলা চালায়। এসময় তাকে মারধর করে পোলের ওপর থেকে খালে ফেলে দেওয়া হয়। হামলায় তার দুই ছেলেও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের বিষয়ে জানতে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর মুঠোফোনে কল করলে তিনি বলেন- আপনি যদি সাংবাদিক হন, সরেজমিনে এসে খোঁজখবর নেন। এর বাহিরে অতিরিক্ত কিছু করলে আপনার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিব।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে হামলা, বৃদ্ধাসহ আহত ৩

আপডেট: ০৮:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬