০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নোয়াখালীতে কোটি টাকার চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার

  • আপডেট: ১০:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (০৪ মে)  দুপুরে অভিযানটি পরিচালনা করেন, চট্টগ্রাম ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজু। উদ্ধার করা এসব ফেব্রিক্স চট্টগ্রাম থেকে চুরি হওয়া বলে জানায় পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার গুদাম ঘরে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী দাবি করেন, নুরুল হুদা চোরাইকৃত মালামালের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে নিজেকে আড়াল করতে তিনি ঘরটি ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি করছেন।

চট্টগ্রাম ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজু বলেন, আমরা প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে কোটি টাকার চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার

আপডেট: ১০:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬