০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট: ০৪:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৮০৮৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ হেলমেট, তাজা গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (১১ মে ২০২৬) রাত ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি বুলেটপ্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট: ০৪:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬