১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদুল আজহা ঘিরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

  • আপডেট: ০৬:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন যানজটপ্রবণ ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও টোল প্লাজাগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এবং জনসাধারণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।

এ কার্যক্রমের আওতায় ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বাহিনীটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদুল আজহা ঘিরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

আপডেট: ০৬:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬