তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৬
- আপডেট: ১০:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ৩০ জন,আদাবরে ৬ জন শেরেবাংলা নগরে ১০ জন,তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ ও হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোছা. সুমাইয়া (১৫),রবি জিহাদ (২২),মো. রাসেল আহম্মেদ বাদশা (২৪),মো. মহিউদ্দিন (২৪),মো. আরিফুল ইসলাম (৩৫), মিঠুন বারই (৩৫),ডেনিস বৈদ্য (৪০),মো. ফয়সাল হোসেন (৩০),মো. মহিউদ্দিন ( বয়স উল্লেখ নাই), মো. ফিরোজ শেখ (৩৫),গোলাম মহিউদ্দিন আহমেদ ( বয়স উল্লেখ নাই), মো. আরীফ (২৩),মো. সজীব (১৮),মো. মিঠু (৪৫),শাহাদাৎ (২৫),মো. ইমন (২১),মো. সানি (২০),আনারুল (২২),মো. রিফাত হোসেন মোস্তাকিন (২৫),মো. রিপন (৩১),মো. শাহিন (২৯)নাসিম শিকদার (৪৫),ইরফান সরদার রবিন (২২),মো. জাবেদ (৪০),মো. রবিউল ইসলাম (৩০),মো. সানাউল্লাহ সৌরভ (২৬),মো. রিফাত (২২),মো. মঈন উদ্দিন (৪০),মো. আকাশ মিয়া (২৩) ও মো. সালমান মারুফ (২৪)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রানা (২৫),মো. বাবু (২৪), শফিউল্লাহ (৪০),আকাশ (৪০),মো.মাহফুজ (২২) ও মো. জিয়ারুল (২৭)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- আয়াতুল হক (২৯),শ্যামল চন্দ্র (২৭),সিয়াম (২২),মেহেদী হাসান মিয়াদ খান (২১),তারেক হোসেন (২২),সেলিম প্রধান শ্রাবন (২০),মো. রুবেল মিয়া (৪২),মো. ইমরান হোসেন (৩৫), মো. রিপন (২৫) ও মো. নিরব (২৭)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইসমাইল হোসেন (২০),মো. সবুজ মিয়া (৩৬),মো. হালিম ওরফে আব্দুল হালিম (৩৯),মো. ইয়ামিন হোসেন ওরফে ইয়ামিন জোয়াদ্দার (২২),মাহিম ওরফে মাহিন তালুকদার (১৯),নাঈম বাদশা (২১),মো. মারুফ (১৯) ও মো. শাহীন (২৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হাসান (২০),মো. রবিউল ইসলাম (২১),মো. মেহেদী হাসান সাব্বির (২২),মো. আরিফ (২৩) ও মো. নিরব (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শহিদুল ইসলাম (৩১),মো. ইয়াছিন (২৪),মো. রাকিব (১৯),মো. পারভেজ ( ৩০),সুমন ইসলাম ইমরান (২৪),মো. সাব্বির হোসেন (২০) ও মো.তানজিম হাসান (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















