০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

যাত্রাবাড়ীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় ডিবির অভিযান,গ্রেফতার ৩

  • আপডেট: ০৫:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিআরবিসহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নামে নকল বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাতকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুক (৩৮), মো. বাপ্পি (২৩) ও মো. আরিফ হোসেন (৩২)। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তারা ঢাকার ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

রবিবার (২৪ মে) ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানায়, গোয়েন্দা (ওয়ারী) বিভাগের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কবরস্থানের পূর্ব পাশে সেন্টু মিয়ার তিনতলা বাড়ির ছাদের একটি গোডাউনে বিশেষ অভিযান চালায়। এসময় নকল বৈদ্যুতিক তার প্যাকেট করার সময় এই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ৬৫ কেজি খোলা তার, ১৩টি কয়েলে মোড়ানো ৩০ কেজি তামার তার, ৫৮ কেজি তামার তারসহ সাতটি প্লাস্টিক ববিন, ২৫টি নকল বিআরবি ব্র্যান্ডের ক্যাবল কয়েল, আট কেজি ওজনের দুটি প্লাস্টিক ববিন এবং তার তৈরির ২৩টি পিভিসি বস্তা।

ডিবি ওয়ারী বিভাগের ডিসি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা বৈদ্যুতিক তার প্যাকেট করার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এছাড়া বিএসটিআইয়ের কোনো বৈধ অনুমোদনপত্র বা কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির, বিশেষ করে বিআরবিসহ বিভিন্ন ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি, প্যাকেটজাত ও বাজারজাত করে আসছিলেন তারা।

পুলিশ জানায়, অধিক মুনাফার আশায় প্রতারণার মাধ্যমে নকল বৈদ্যুতিক তার আসল পণ্য হিসেবে বিক্রি ও বাজারজাত করার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৮২/৪৮৩/৪৮৬/১০৯ ধারায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা পলাতক আসামিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় ডিবির অভিযান,গ্রেফতার ৩

আপডেট: ০৫:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬