১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

থানচি থানা ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

  • আপডেট: ০৮:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বান্দরবানের থানচিতে পাঁচ বছর বয়সী এক পাহাড়ি শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা থানচি থানা ঘেরাও করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে রাতে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিজয় বড়ুয়াকে ২৪ মে সকালে স্থানীয় জনতা আটক করে থানচি থানায় সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করলে থানায় অবস্থানরত জনতার একটি অংশ উত্তেজিত হয়ে ওঠে। তারা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পুলিশ এতে রাজি না হলে বিক্ষুব্ধ জনতা থানচি থানা ঘেরাও করে এবং থানা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি সদস্যরা স্থানীয় জনতাকে শান্ত করে থানা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করে।

থানচি থানা পুলিশ জানায়, অভিযুক্ত বিজয় বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে থানচি সদর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

থানচি থানা ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

আপডেট: ০৮:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬