তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫১
- আপডেট: ০৪:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৫ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ১৫ জন,আদাবরে ১২ জন শেরেবাংলা নগরে ২ জন,তেজগাঁও থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ ও হাতিরঝিল থানায় ১৩ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুমন (৩০), মো. আনোয়ার হোসেন (২৩), মো. শাকিল (২২), মো. শেখর ( বয়স উল্লেখ নাই), মো. সোহেল (বয়স উল্লেখ), মো. শাওন (বয়স উল্লেখ নাই), মো. রনি বয়স বয়স উল্লেখ নাই) মো. ইয়াসমিন সারাফাত প্রামানিক (২৩), মো. সুরুজ শেখ (৩১),মো. জমশের পিচ্চি (২২), মো. বাপ্পি হাসান (২৪), মো. সালাহ উদ্দিন (২০), রাশেদ বাবু (২৫),মো. রনি (২৩) ও মিঠুন চৌধুরী (২৮)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোক্তার হোসেন (৫১),মো. আর রাফী মাহদী (বয়স উল্লেখ নেই),মো. তুষার ইসলাম (২০),মো. সাদ্দাম হোসেন (২৫),আ. রাজ্জাক (১৮),মো. শাহীন (৩৮),মো. নাসির (২৫),মো. ইমরান মন্ডল (৩৮),মো. জুবায়ের ইসলাম (১৮),মো. আমিনুল ইসলাম (১৮),মো. আল আমিন (২৪) ও মো. রাকিব (২৬)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. রাব্বি (২৫) ও মো. জনি গাজী (২৪)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নাইম (২১),মো. জিসান (১৮),মো. সজল (২০),মো. জুয়েল মিয়া (৩০) ও মো. নাদিম (১৯)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হৃদয় (১৮),মো. সোহাগ হোসেন (২৩),মো. রনি হোসেন (২৮) ও মো. সজিব (১৯)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মশিউর রহমান (২৬),মো. জসিম (২৭),মো. রিপন (২৯),আরমান (২৭),মো. কাজল মৃধা (৩৯),গোলাম মর্তুজা ওরফে মো. মুরাদ হোসেন (৩২),মো. আনোয়ার (২৯),মো. স্বপন (৩৯),রিহাদ (২৮),ফজলু ওরফে মো. রাজু (৩৫),ইসমাইল হোসেন (২১),মো. আব্দুর রাজ্জাক ওরফে রাজা সরদার (২২) ও মো. হৃদয় হোসেন পারভেজ (শিপন) (৩৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















