০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

পল্লবীতে জমি দখলকে কেন্দ্র বৃদ্ধাকে ‘বালিশ চাপা’ দিয়ে হত্যার অভিযোগ:যুবদলের ২ নেতা ববহিষ্কার

  • আপডেট: ০৬:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় ঘর ও জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলা,ভাঙচুর ও লুটপাটের পর এক বৃদ্ধা নারীকে ‘বালিশ চাপা’ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল এবং সদস্য সচিব মো. রিয়াজকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।

সোমবার (২৫ মে) ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম খলিল ও রিয়াজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটিও স্থগিত ঘোষণা করা হয়েছে।

​সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো দায় দল বহন করবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে এবং দলের নেতাকর্মীদের তাদের সাথে সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পল্লবীর বাউনিয়াবাদ বেরিবাঁধ বস্তিতে মোছা. পাখির মালিকানাধীন ঘরটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বহিষ্কৃত ইব্রাহিম খলিল ও রিয়াজ। গত ২২ মে রাতে দলবল নিয়ে তারা পাখির ঘরে হামলা চালায় এবং তাকে মারধর ও শ্লীলতাহানি করে। পরবর্তীতে একই রাতে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে পাখির বৃদ্ধা মাকে ‘বালিশ চাপা’ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

​ঘটনার সময় এলাকায় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। স্থানীয় এক ব্যবসায়ীর কাছে এ ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকলেও অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

​বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। দলীয় বহিষ্কারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এই বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি শুনেছি। ওই বৃদ্ধা মারা যাওয়ার আগে তাদের বাসায় হামলাও ভাঙচুরের ঘটনা ঘটেছিল যার ভিডিও ফুটেজ আছে। তবে ভুক্তভোগী পরিবারের কেউই এখনো মামলার জন্য থানার সাথে যোগাযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে জমি দখলকে কেন্দ্র বৃদ্ধাকে ‘বালিশ চাপা’ দিয়ে হত্যার অভিযোগ:যুবদলের ২ নেতা ববহিষ্কার

আপডেট: ০৬:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬