তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৩২
- আপডেট: ০৬:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ১৪ জন,আদাবরে ৮ জন শেরেবাংলা নগরে ২ জন,তেজগাঁও থানা ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ ও হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাকিল (২৩),মো. সাগর (বয়স উল্লেখ নাই), মো. বাদশা মিয়া (বয়স উল্লেখ নাই),মো. জুয়েল (বয়স উল্লেখ নাই),কৃষ্ণচন্দ্র (বয়স উল্লেখ নাই),মো. শাকিল (২০),মো. সজল ভূঞা (২২),মো. এরশাদ হোসেন (২৬),মো. বাপ্পী (২০),মো. আব্দুর রহিম ওরফে রাজীব (২১),মো. সোহেল মিয়া (১৯),মো. আফছার মোল্লা (২৪),মো. মহসিন (২৫) ও মনজুর এলাহি সজীব (৪২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মিরাজ হোসেন (২০),মো. রাকিবুল ইসলাম (২৮),মো. রবিন ইসলাম আলিফ (২০),মো. ফাহাদ হোসেন (৩২),মো. জাহাঙ্গীর (২০),মো. মাসুদ খান রনি (৩০),মো. সোহেল (২৬) ও মো. মিলন (২২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. রাব্বি (২৫) ও মো. জনি গাজী (২৪)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সার্জেন্ট মো. শরীফুল ইসলাম (অবঃ) রনি (৩৮) ও উম্মে খুলসুম রানী (বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুমন মিয়া (৪৫),মো. জয়নাল আবেদিন (৪৪),মো. ফজলে রাব্বী (৩৬) ও আ. মজিদ (২৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুমন (৪২) ও মো. টোকেন মিয়া ওরফে মো. রোকেন মোল্যা (২৮)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















