১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

শোলাকিয়া ঈদগাহে ড্রোন ও সিসিটিভি নজরদারি,নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ: পুলিশ সুপার মিজানুর রহমান

  • আপডেট: ০৪:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ১৮০৬৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিতব্য ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাতকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। দেশের সর্ববৃহৎ এ ঈদ জামাতকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।

বুধবার (২৭ মে) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ব্রিফিংয়ে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সঙ্গে বিনয়ী ও সেবামূলক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ঈদগাহ ময়দানের প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে।

পাশাপাশি সিসিটিভি ও ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শোলাকিয়া ঈদগাহে ড্রোন ও সিসিটিভি নজরদারি,নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ: পুলিশ সুপার মিজানুর রহমান

আপডেট: ০৪:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬