শিরোনাম:
রাজারবাগের প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
- আপডেট: ১১:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৮০৬৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি।
এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন।
পরে দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা; দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।




















