১১:১০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৫:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের টয়লেট থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪৭)।

সোমবার (১ জুন) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত কামাল হোসেন (৪৭) হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন মানসিক বিকারগ্রস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬