১১:১০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট: ০৮:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই,কিশোর গ্যাং,চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১ জুন) সন্ধ্যায় ‘মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্স’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সংগঠনটির সংগঠক পারভেজ হাসান সুমন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপত্তা নিশ্চিত হবে বলে বাসিন্দারা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা ধরনের অপরাধমূলক তৎপরতা অব্যাহত রয়েছে।

সুমন অভিযোগ করেন, গতকাল রবিবার রাতে নূরজাহান রোড এলাকায় ঈদের ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসা এক মা ও মেয়ের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের মালামাল ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এছাড়া ঈদের আগে একটি কুরিয়ার প্রতিষ্ঠানের গাড়ি থেকে মোবাইল ফোনসহ প্রায় ৯৫ হাজার টাকার মালামাল লুটের ঘটনাও ঘটে। চাঁন মিয়া হাউজিং এ রেসিডেন্টশিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর আইফোন, নবীনগরে বিকাশের দোকান থেকে আড়াই লাখ টাকা ছিনতাই, জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ক্যামেরা, ম্যাকবুকসহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর অগ্রগতি দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

পারভেজ হাসান সুমন বলেন, “মোহাম্মদপুরের বাসিন্দা, ভাড়াটিয়া ও শিক্ষার্থীরা বর্তমানে আতঙ্কের মধ্যে বসবাস করছেন। আমরা চাই সরকার ও পুলিশ প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুক।”

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্সের সদস্য ইলিয়াস জামান। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সহিংসতা, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। পরিবর্তনের প্রত্যাশায় জনগণ নতুন বাস্তবতায় প্রবেশ করলেও অনেক ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি বলেন, “মোহাম্মদপুরে সন্ত্রাস ও অপরাধের ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রায়ই অপরাধ সংঘটিত হয়, কিছুদিন তৎপরতা দেখা যায়, এরপর ঘটনাগুলো হারিয়ে যায়। অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা দুর্বল থাকলেই এ ধরনের ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়।”

ইলিয়াস জামান আরও বলেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

মোহাম্মদপুরে চলমান অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এলাকাকে নিরাপদ আবাসস্থলে পরিণত করার দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে বক্তারা মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান পরিচালনা, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দাবি আদায়ে ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট: ০৮:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬