০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ফেনীর শিক্ষিকা পলিকে নারী ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়ার প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

  • আপডেট: ০৭:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফেনীর একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলি,যিনি শিক্ষার্থীদের ফুটবল খেলায় মাঠে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ার একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন,তাকে দেশের নারী ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ বুধবার (৩ জুন) সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সাক্ষাতে নারী ক্রীড়ার বিকাশ, তৃণমূল পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পলিকে ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মাঠপর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং ক্রীড়া কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির কাজে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

এর আগে, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিতে পলির ভূমিকার ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি সরকারের নজরে এলে স্থানীয় প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দা খালেদা আক্তার পলি ক্রীড়া-পরিবারের সদস্য। তার পরিবারে একাধিক ফুটবলার ও ক্রীড়া সংগঠকের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি নিজেও হ্যান্ডবল ও ভলিবল খেলায় যুক্ত ছিলেন বলে জানা যায়।

মন্ত্রণালয়ের এই উদ্যোগকে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নারী ক্রীড়াচর্চা বিস্তারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফেনীর শিক্ষিকা পলিকে নারী ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়ার প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

আপডেট: ০৭:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬