যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান,গ্রেফতার ২৮
- আপডেট: ০২:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৪ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- রিশাত লসকর (২৭), মো. আলামিন শরীফ (৪২), মো. রিংকু, মো. রাসেল, মো. নয়ন মিয়া (২৯), মো. ফয়সাল আহমেদ (২৭), মো. আমান উল্লাহ (৪২), মো. সোহাগ (২৮), মো. রিয়াজ (২৭), খায়রুল (২৬), মো. শাহিন হোসেন (২০), মো. ফয়সাল হোসেন (২২), মো. রাব্বি (৩০), মো. জাহাঙ্গীর ওরফে বুলু (৩৫), মো. ফারুক (১৯), মো. রাহুল (১৯), মো. শাহীন (১৯), মো. রোমান (২০), মো. রাতুল (১৯), মো. শান্ত (১৯), রবি হোসেন, সাগর, মোহাম্মদ মহিবুল্লাহ গালিম, মো. রব মোল্লা, জান্নাতুল মঈন, হারুন অর রশিদ, আরিফুল ইসলাম ও নজরুল ইসলাম।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (৩ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















