তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬১
- আপডেট: ০৬:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২৪ জন,আদাবরে ৯ জন শেরেবাংলা নগরে ৯ জন,তেজগাঁও থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ ও হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সবুজ উজ্জ্বল (২৫),মো. জুয়েল সোর্স আরিফ (৪৫),আনোয়ার হোসেন (২৮),মো. জুয়েল (বয়স উল্লেখ নাই), মো. শেখ আব্দুল সালাম (বয়স উল্লেখ নাই),মো. রাহাত (২২),মো. মাসুম (বয়স উল্লেখ নাই),মো. জুয়েল ওরফে সোহেল (বয়স উল্লেখ নাই), আরিফ (২৪),মো. আরিফ (২৪),সানজিদা আক্তার ওরফে ছানা (২১),মো. জাকির হোসেন ওরফে সুরিয়া (৬০),শাহ-আলম (২২),শাকিল (২৫),সুকুমার শাওন (২৪),মো. আশরাফুল শেখ (১৯),মো. সুজন শরীফ (২৩),মো. হাবিবুর রহমান সবুজ (২৪),মো. রাসেল (২১),মো. আহাদ (১৯),সুজন (২৫),বাচ্চু শিকদার (৩৭),সাগর জীবন (২৬) ও মো. সায়মুন (৩২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জাহিদ হোসেন (২০),মাহিম চৌধুরি আকাশ (২০),ইয়াছিন ওরফে আজমান সরদার (২৭),আরিফুল ইসলাম (২৩),হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫),সাকিব (২৪),মো. সোহেল রানা (২৮),মো. নাইম (২৩) ও মো. মুর্তেজা তামিম প্রকাশ ওরফে মো. সাইদিস তামিম (২৬)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. বশির উদ্দিন (৬২),মো. সজিব (২০),মো. ফেরদৌস খান (২৩),মো. রাকিবুল ইসলাম (৩৩),মো. মনির (৩২),মো. রুবেল মিয়া (৩২),হৃদয় বেপারী (৩০),মো. শাহান মিয়া (২০) ও মো. হৃদয় খান (১৯)
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ওলিউল্লাহ (২২),মো. রনি ওরফে ট্যাগু রনি (৩৫),মো. হুমায়ুন কবির ওরফে হুমা ওরফে রনি (২৮),মো. রমজান ওরফে পিচ্চি রমজান ( বয়স উল্লেখ নাই) ও মো. শাকিল (২৭)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সানি (২০),মো. আলমগীর মিয়া (২৫),মো. সজীব আহমেদ (২৩),মো. সাকিব মিয়া (২৩),রমজান আলী (২০),মো. শাকিল হাসান (২২),মো. রাসেল (২৬),মো. মিরাজ (২৭),মো. সামিউল আহাদ (২৫),মো. সুজন (২৬),জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. মারুফ (২০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জসিম (৩২) ও মো. হাসান (২২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















